টাঙ্গাইলে ৩১ জন শিশুর মাঝে কোরআন শরীফ বিতরণ ও বিদায় অনুষ্ঠিত
টাঙ্গাইলে নূরে জান্নাত মাদ্রাসার ৩১ শিশু ছাত্রের মাঝে কোরআন শরীফ বিতরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠানে ক্বারী মো. ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আশরাফুজ্জামান কাসেমী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন- হিউম্যান রাইস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ'সহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ। উক্ত অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসার ছাত্র পবিত্র কোরআনের হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি প্রদান করা হয়।
এ সময় প্রথম শ্রেণীর ৩১ ছাত্র-ছাত্রীর হাতে কোরআন শরীফ হাতে তুলে দেয়া হয়। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় এবং উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রদান করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছাত্র-ছাত্রীদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনায় ও নূরে জান্নাত মাদ্রাসার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে নূরে জান্নাত মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রীতি / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত