দৌলতপুর থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শীর্ষ দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রাম থেকে জিয়াউর রহমান টুয়েল (৪৮) এবং সেন্টু (৩৮) নামে ওই দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এরা বিলগাথুয়া গ্রামের মৃত আছের উদ্দিন ও মৃত আরজেদ আলীর ছেলে। এদের জ্বালায় প্রায় সময়ই অতিষ্ঠ হয়ে থাকে বিলগাতুয়া গ্রামে বসবাসকারী শান্তিপ্রিয় জনগণ। এলাকাবাসী জানান, সেন্টু ও টুয়েলের মাদক সাম্রাজ্যে অসহায় এলাকাবাসী সবাই, তাদের নিয়ন্ত্রণে চলে বিলগাতুয়া গ্রামের মাদক ও অস্ত্র কেনাবেচা এবং তারা এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ পর্যন্ত খুলতে পারে না।
এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, বিলগাতুয়া গ্রামের টুয়েল মাদক ব্যবসা সহ সকল প্রকার অপকর্মের সাথে জড়িত থাকে সব সময় তাকে কোন অবস্থাতেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না পাশাপাশি আরেকটি নাম একই এলাকার আরজেদ আলীর ছেলে সেন্টু বেশ কয়েকবার অস্ত্র ও মাদকসহ বিজিবি ও র্যাবের হাতে গ্রেফতার হয়েছে, তারপরেও তারা সঠিক পথে ফিরে আসছে না। সর্বশেষ বিলগাতুয়া গ্রামে কিছুদিন আগে তোয়াজ আলীর ছেলে আকিদুলের গরুর ফার্মে অনধিকার প্রবেশ করে আকিদুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ৭ টি গরু চুরি করে নিয়ে যাওয়া হয়। সেই মামলাতেই এজাহার ভুক্ত আসামি তারা দুইজন। যার কারণে দৌলতপুর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অস্ত্র ব্যবসার গোপন বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্র নেতৃত্বে এসআই সেলিম রেজা বিলগাথুয়া গ্রামের হাউস মণ্ডলের বাড়ির পিছনে অভিযান চালিয়ে সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী টুয়েল ও সেন্টুকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও গরু চুরির মামলাসহ একাধিক মামলা রয়েছে দৌলতপুর থানায়।
শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, গরু চুরির এজাহার নামীয় দুই আসামি টুয়েল ও সেন্টু গ্রেপ্তার হয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
প্রীতি / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার