ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষার্থীদের উপবৃত্তির দাবিতে আলোচনা সভা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ৪:৪১

নওগাঁর ধামইরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালুর দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ধামইরহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওসি মো. মোজাম্মেল হক কাজী ছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ ডাটাবেজকৃত ৭৪৫৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি পুনরায় অনতিবিলম্বে চালুর দাবিতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধানতাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল কাদের, অন্যান্যের মধ্যে ভিমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রেজাউল করিম, মান্দার উপজেলার পীরপালী ইবতেদায়ী মাদারাসার প্রধান শিক্ষক রেজাউল করিম, মহাদেবপুর উপজেলার সারতা ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক নুরুল হক সহ জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বক্তাগন জানান, ধামইরহাট উপজেলায় ২২ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মধ্যে মাত্র ৪টি মাদরাসার প্রধান শিক্ষককে ২৫ শত টাকা ও সহকারী শিক্ষককে মাত্র ২৩০০ টাকা বেতন প্রদান করা হলেও বাকি ডাটাবেজভুক্ত ১৮ মাদরাসার শিক্ষক কর্মকর্মচারী অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন এবং মানবেতন জীবনযাপন করছেন। অবিলম্বে তারা জাতীয়করণের দাবি জানান।

প্রীতি / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু