ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পর্দা নামল হকি চ্যাম্পিয়ন্স ট্রফির


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ৪:৫৪

শেষ হলো বাংলাদেশের হকির ইতিহাসে প্রথবারের মতো আয়োজিত ফ্র্যাঞ্চাইজি হকি লীগ ‘ঢাকা  মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ-২০২২’। গত ২৮ অক্টোবর ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে  জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম আসর। হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার  চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনার্ক মার্ট পদ্মা ও একমি চট্টগ্রাম এর মধ্যকার ফাইনাল খেলা উপভোগ করেন ও  পুরস্কার বিতরণ করেন।  

অনুষ্ঠিত ফাইনালে মোনার্ক পান্ডা কে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে একমি চট্টগ্রাম। হেমন্তের মৃদু শীতল পরিবেশে উষ্ণতা ছড়িয়ে  দিয়েছিল ফাইনালের মঞ্চে দর্শকের টান টান উত্তেজনা। দর্শকের উছাস আর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ দৃশ্য  যেন হকির নব-বিপ্লব। নব্বই দশকে হকির স্বর্ণযুগের পর সালের জুন থেকে প্রাণ ফিরে পেতে শুরু করে বাংলাদেশ হকি। খেলাধুলার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নীত  করতে সর্বদা সচেষ্ট থাকেন। হকিকে পুনরুজ্জীবিত করতে তিনি ইতোমধ্যে এক কোটি টাকা প্রণোদনা প্রদান করেন। বাংলাদেশের হকিকে সামনে এগিয়ে নিতে হকি ফেডারেশন কর্তৃক বিভিন্ন খাত থেকে স্পন্সর যোগানের মাধ্যমে হকির ক্লাব গুলির অর্থনৈতিক সমস্যা দূর করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন হকি টুর্নামেন্ট ও লীগ খেলার আয়োজন করা  হয়, যার মধ্যে বড় চমক এবং সফলতা হলো প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি হকি লীগের আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান স্বল্প পরিসরে যে অগ্রগতিতে হকি-কে  এগিয়ে নিয়ে গিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ হকি ফেডারেশন এবং এইচ কর্তৃক যৌথভাবে আয়োজিত এই হকি লীগে দেশি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করে। এই ফ্র্যাঞ্চাইজি হকি লীগের মধ্য দিয়ে শুরু হলো  হকির দিন-বদল। আর নতুন প্রজন্ম হকিতে খুঁজে পেল তাদের উন্মাদনা ও আনন্দের ধারা।  

শিরোপা নির্ধারণী ম্যাচে ৪ এর ৩ গোল করে দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। ফাইনালে অনবদ্য নৈপুণ্যের জন্য  ডেবিন্দার আল মালেকি ম্যান অব দ্যা ম্যাচ আর পুরো টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে সবাইকে ছাপিয়ে লীগে সেরা খেলোয়াড়ের তকমা  পান। পাশাপাশি এই আসরে গোল করে সর্বোচ গোল স্কোরার হন ।  

ফাইনাল ম্যাচ শেষে হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে হকির উন্নয়নে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির  ভুমিকা উল্লেখ করে বলেন ‘এই ফ্র্যাঞ্চাইজি লীগের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিশ^  র‌্যাংকিং আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বিশ^কাপে খেলার পথে এগিয়ে যাবে’। তিনি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টাইটেল স্পন্সর ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক, আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী ‘এইস’, বসুন্ধরা গ্রুপ,  টি-স্পোর্টস এবং আয়োজনে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড়দের  প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তনের শুভকামনা করেন। এবারের মত সকল ফ্র্যাঞ্চাইজি দলসমুহ ও ঢাকা মার্কেন্টাইল ব্যাংকসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এই দীর্ঘ পথযাত্রায় হকির পাশে থাকবে এবং একদিন হকি আন্তর্জাতিক অঙ্গনে তার গৌরবোজ্জল দিন ফিরে পাবে বলে বিমান বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

জামান / জামান

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের