শাহজাদপুরে আ'লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইউনিয়ন ওয়ার্ড ও উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শাহজাদপুর আসনের সাংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর সদরের শক্তিপুর ‘নুরজাহান’-এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমরা আওয়ামী লীগ করি। আমাদের নিজের মধ্যে কোন কোন্দল চাই না। আমরা চাই শান্তি। শান্তির লক্ষ্যে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন- শাহজাদপুরের মানুষ শান্তিপ্রিয়, কোন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজকে পছন্দ করে না। শেখ হাসিনা এমনই একজন নেত্রী, তাঁর মতো আর দ্বিতীয় কেউ নাই। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবেই হবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, আব্দুল কাদের শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী প্রমুখ।
প্রীতি / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন