লোহাগাড়ায় পুলিশ ধরতে না পারা ডাকাত দুই বছর পর পিবিআইয়ের জালে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার একটি বসতবাড়িতে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর দলবদ্ধ ডাকাতির ঘটনায় কোনো আসামিকে শনাক্ত বা ধরতে না পারার কারণে অবশেষে লোহাগাড়া থানা পুলিশ দুই বছর পর ২০২২ সালে চূড়ান্ত রিপোর্ট দেয়। কিন্তু আদালত তা গ্রহণ না করে চলতি বছরের ১১ সেপ্টেম্বর অধিকতর তদন্তের জন্য পিবিআই চট্টগ্রামকে দায়িত্ব দেয়। আদালত কর্তৃক মামলাটি পাওয়ার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফাকে দায়িত্ব দেন।
দায়িত্ব পাওয়ার পর থেকেই পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা লোহাগাড়ার চুনতির এই ডাকাতির ঘটনায় গোপনে-প্রকাশ্যে এবং বিশ্বস্ত নানান সোর্সের মাধ্যমে দীর্ঘ আড়াই বছর পর উক্ত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকা কক্সবাজার জেলার চকরিয়া থানার মোহছেনিয়া কাটা নামক এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব বড় ভেওলা পাড়ার শুক্কুর মাস্টারের ছেলে মো. মনছুরকে গ্রেফতার করেন।
এ বিষয়ে পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা বলেন, চুনতির সুফিনগরস্থ সৈয়দ নুর সওদাগরের বসতবাড়িতে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর পরিবার-পরিজনকে জিম্মি করে এবং একই পরিবারের সদস্য জসীম উদদীনকে মাথায় আঘাত করে ডাকাতি করা হলেও পুলিশ ঘটনার বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেয়। পরে আদালত তা পুনরায় তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিলে পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল স্যার আমাকে ওই ঘটনার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিলে আমি ডাকাতির ঘটনায় প্রকৃত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। এতে আমাকে দিকনির্দেশনা দিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার স্যার এবং ঘটনার বিষয়ে সার্বিক তদারকি করেছেন পিবিআই জেলা পুলিশ সুপার নাজমুল হাসান স্যার।
চুনতির বাসিন্দা ভুক্তভোগী জসীম উদদীন বলেন, ডাকাতির ঘটনায় পুলিশ ২ বছর পর অপারগতা প্রকাশ করে আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয়। ওই ডাকাতির ঘটনায় পিবিআই আড়াই মাস না যেতেই আসামিকে গ্রেফতার করেছে। এতে আমরা খুবই খুশি এবং পিবিআই চট্টগ্রাম জেলাকে ধন্যবাদ জানাই।
প্রীতি / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী