ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে কাবিখা প্রকল্পের উদ্বোধন করলেন মশিউজ্জামান রোমেল


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২২ বিকাল ৫:১৫

সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হকের দেয়া কাবিখা প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যালয়ের মাঠ সংস্কার ও মাটি ভরাট কাজের উদ্বোধন এবং শিক্ষকদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কার ও ভরাট কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)। 

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দীন, অলোয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদা ছালাম পপি, আলাউদ্দিন মাস্টার, ওয়াহেদুজ্জামান পলাশ, সাবেক ছাত্রনেতা ফরিদুজ্জামান রাসেল, সুরুজ্জামান, আবুল কালাম আজাদ, হুমায়ুন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। 

আলোচনা সভা ও উদ্বোধনকালে সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হকের বড় ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) বলেন, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে জনগণকে জানাতে হবে ও নেত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে কাজ করতে হবে।

প্রীতি / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন