ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ইউনিয়ন পরিষদে আটকে দুই যুবককে মারধর, বাচাঁতে এসে প্রাণ গেল দাদার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৯-১১-২০২২ বিকাল ৫:১৮

ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদে আটকে আসিফ ও ইমরান নামে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় আসিফের দাদা মো. জয়নুদ্দিন জনু (৫৫) এগিয়ে এলে উভয়পক্ষের ধস্তাধস্তির সময় মাটিতে পড়ে মারা যান। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিনের বাড়ি উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামেরব মৃত মোহাম্মদ স্বপন বেপারীর ছেলে। অভিযুক্তরা হলো- কুশুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সারোয়ার হোসেন বাবু, মো. রনিসহ অজ্ঞাত ১০-১২ জন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আসিব ও ইমরানকে ডেকে ইউনিয়ন পরিষদের ভেতরে একটি কক্ষে নিয়ে বেধড়ক মারপিট করেন ইউপি সদস্য বাবু ও রনি। এ সময় খবর পেয়ে আসিবের বাবা শুকুর আলী দৌড়ি গিয়ে জানতে চান কী কারণে তার ছেলেকে পরিষদের ভেতরে আটকে মারধর করা হয়েছে। এ সময় রনি মিয়া শুকুর আলীকে কলার ধরে পরিষদের কক্ষে নিয়ে তাকেও মারধর করে। এরপর শুকুর আলী বাবা খবর পেয়ে পরিষদে গেলে বাবু মেম্বারকে বলেন- কেন অযথা তুমি আমার ছেলে ও নাতিকে রুমে আটকে মারধর করছ? এ সময় উভয়পক্ষের ধস্তাধস্তির সময় মাটিতে পড়ে যান জয়নুদ্দনি। পরে এলাকার লোকজন জয়নুদ্দিনকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে শুকুর আলী বলেন, আমাকে ও আমার ছেলেকে রনি ও বাবু মেম্বার পরিষদের কক্ষে আটকে রেখে মারধর করে।খবর পেয়ে আমার বাবা ওই ইউনিয়ন পরিষদে গেলে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলে। আমি আইনের কাছে এর সঠিক বিচার চাই।

এ বিষয় অভিযুক্ত কুশুরা ইউনিয়নের ৪নং ওর্য়াডরে সদস্য মো. সারোয়ার হোসেন বাবু বলেন, জয়নুদ্দিনকে মারধর করা হয়নি। সে অসুস্থ ছিল, হঠাৎ করে সে বুক ধরে মাটিতে পড়ে যায়। পরে শুনি মারা গেছে।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

প্রীতি / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত