দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার পঞ্চম বছরে পদার্পণ
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (১৯ নভেম্বর) শেরপুর উপজেলা প্রেসক্লাবে বিকেল সাড়ে ৪টায় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় প্রতিনিধিগণ। বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে, সাংবাদিকতাকে একটি মহৎ পেশা উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সামাজিক দর্পণ তাদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সংবাদপত্রকে সিভিলাইজেশনের অন্যতম স্তম্ভ। দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সম্পাদক জনাব আমিনুল মমিন তার শুভেচ্ছা ও অভিনন্দন বাণীতে জানিয়েছেন ২০১৮ সালের আজকের এই দিনে উন্নয়নের ধারা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকাটি।
ইতোমধ্যে পাঠকের ভালবাসা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতা পেলে দেশের উন্নয়ন মূলক কাজে সহযোগী হয়ে আরো বেশি নিরপেক্ষ ও পাঠকপ্রিয় হবে বলে তিনি বিশ্বাস করেন। সেই সাথে তিনি পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে দৈনিক দৃষ্টি প্রতিদিন পরিবারের জেলা উপজেলার সকল সদস্য, শিশু সংবাদ পাঠক ফোরাম সহ অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, পত্রিকা বিলিকারক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো.জিয়াউদ্দিন লিটন। উপস্থিত ছিলেন- দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার প্রতিনিধিগণ যথাক্রমে জিয়াউদ্দিন লিটন, আবুবকর সিদ্দিক, জিয়াউল হক, রাজিবুল ইসলাম রক্তিম, আবু রায়হান, রাশেদুল হক। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাংগীর আলম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ,সাহিত্য সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক আরিফুজ্জামান হীরা, দপ্তর সম্পাদক বাধন কৃষ্ণ কর্মকার, উত্তম সরকার, শফিকুল ইসলাম বাবলু, সাংবাদিক মেজবাহুল হাসান উজ্জ্বল, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক আসাদুজ্জামান হীরা, সাংবাদিক রঞ্জন কুমার দে প্রমুখ।
প্রীতি / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার