ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যুদ্ধের মঞ্চে ভালোবাসার ফুল ফোটালেন মেসি-রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১১:১২

যুদ্ধের ময়দানে তারা। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ খেলতে গিয়েছেন কাতারে। কোথায় প্রতিপক্ষকে `খাঁটো' করে যুদ্ধের ময়দানকে ধ্বংসস্তুপ বানিয়ে ফেলবেন, কথার লড়াইয়ে মেতে উঠবেন তারাই কিনা ভালোবাসার ফুল ফোটালেন। শুক্রবার রাতে কাতার পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি দুদিন আগে।

মরুর বুকে তপ্ত গরমে অনুশীলনও করে ফেলেছেন দুজন। দেশের জার্সি গায়ে জড়িয়ে বেশ হাসিখুশি আছেন সময়ের অন‌্যতম সেরা দুই খেলোয়াড়। ফুরফুরে কাটানো এ সময়টাকে দুজন আরো রঙিন করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ‌্যমের এক পোস্টে।

শনিবারের রাতে প্রায় কাছাকাছি সময়ে দুজন সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজেদের ছবি পোষ্ট করেছেন। তাতে দেখা যায়, মেসি ও রোনালদো মুখোমুখি হয়ে বসে আছেন। দাবা খেলায় মগ্ন দুজন। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর।

বিখ‌্যাত ব্র‌্যান্ড লুইস ভিটনের ফটোশুটে দুজন অংশ নিয়েছেন। ছবিটি তুলেছেন বিখ‌্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতন। দুজন ছবিটি যার যার ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।'

বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুটন এর আগে দিয়াগো ম‌্যারাডোনা, পেলে ও জিদানকে এক ফ্রেমে হাজির করেছিলেন। তবে মেসি ও রোনালদো খেলা চলাকালীন অবস্থায় এক ফ্রেমে হাজির হওয়ায় এই পোস্টকে ‘পিকচার অব দ্যা সেঞ্চুরি’ ও বলছে কেউ কেউ। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের