ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে টিসিবির পণ্য কিনতে ভিড়


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১২:৩৬
রাঙামাটির কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে রোববার (২০ নভেম্বর) সকালে গিয়ে দেখা যায়, সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তের  মানুষের ব্যপক ভিড়।
 
এ সময়  টিসিবির পণ্য কিনতে আসা চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুলনাহার আক্তার ও লাকি বেগম জানান, আমরা খবর পেয়ে টিসিবির পণ্য কিনতে এসেছি। এখন বাজারে নিত্যপণ্যের দাম যে হারে বেড়ে গেছে, তাতে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। তাই এই সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যে কিনতে পেরে খুব ভালো লাগছে।
 
টিসিবির পণ্য কিনতে আসা ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের এবং ২নং ওয়ার্ডের গৌরাঙ্গ দাশ জানান, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে কিছুটা টাকা সাশ্রয় হচ্ছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং টিসিবির বিতরণ কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ জানান। 
 
১নং চন্দ্রঘোনা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আজ (রোববার)  ইউনিয়ন পরিষদে ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের ১ হাজার ৬২ জনকে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। 
 
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা এবং ৩নং চিৎমরম ইউনিয়নে ফের টিসিবির বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ১ হাজার ৪৭২টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য দেয়া হয়েছে। এছাড়া গত শনিবার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় ৮২২টি পরিবার এবং চিৎমরম ইউনিয়নের ব্যাঙছড়ি এলাকায় ৬৫০টি পরিবারকে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হয়। ৪০৫ টাকার বিনিময়ে প্রতিটি পরিবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারছেন বলে তিনি জানান।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত