বয়স ধরে ধরে জার্সি নাম্বার দিচ্ছে নেদারল্যান্ডস!
একটি দলে খেলোয়াড়দের জার্সি নম্বর দেওয়ার কিছু নিয়ম ফলো করা হয়। সাধারণত প্রথম একাদশে যারা থাকেন, তাদের জার্সি নম্বর বণ্টন করা হয় আগে। এরপর অন্যদের জার্সি নম্বর দেওয়া হয়। এ ক্ষেত্রে দলে খেলোয়াড়টির প্রভাব, প্লেয়িং পজিশন, তারকামূল্য- ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়। তাই বলে বয়স ধরে ধরে জার্সি নম্বর দেওয়া? রীতিমতো বিরল ঘটনাই বটে!
আজ থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস জাতীয় দলে বয়স ধরেই খেলোয়াড়দের জার্সি নম্বর দেওয়া হয়েছে! ডাচ কোচ ফন গাল এমনটাই জানিয়েছেন। যেমন সবচেয়ে বেশি বয়সী হিসেবে ১ নম্বর জার্সি পরবেন রেমকো পাসভির। তবে তার একাদশে থাকার সম্ভাবনা বেশ ক্ষীণ। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ২১ বছর বয়সে দাদার মৃত্যু হওয়ায় তিনি ২১ নম্বর জার্সি নিয়েছেন। আবার দলের সর্বকনিষ্ঠ হওয়ায় চাভি সিমন্স পেয়েছেন ২৬ নম্বর জার্সি।
ডাচ কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, 'বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আগেই কথা বলেছি আমি। ওদের এমন একটা নম্বর দেওয়া হয়েছে, যেটি বয়সের সঙ্গে মিলে যায়। ' এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, 'কোচ, আপনি কি মজা করছেন?' জবাবে ফন গাল বলেন, 'মজা করছি না। সংবাদ সম্মেলনে আমি কখনো মজা করি না। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজটি করা হয়েছে। ' উল্লেখ্য, সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!