কাতারে একাই ঘুমাবেন মেসি
রক্ষণশীল দেশ কাতারের নানা নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে একটু মুক্ত থাকতে টিম হোটেল বর্জন করেছে আর্জেন্টিনা দল। তারা উঠেছে কাতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে। যাতে নিজেদের ইচ্ছামত প্রথা মেনে বিশ্বকাপ চলাকালীন বিফ বার্বিকিউ খেতে পারেন মেসিরা। শুধু খাওয়া-দাওয়াই নয়, লিওনেল মেসিদের থাকার বিষয়েও চমকপ্রদ তথ্য ফাঁস করেছে স্প্যানিশ মিডিয়া ওলে ডট কম।
তাদের দাবি, বিশ্বকাপে একাই একরুমে থাকছেন মেসি। সাধারণত, ফুটবলাররা বড় টুর্নামেন্টে নিজস্ব ব্যক্তিগত রুম পেয়ে থাকেন। তবে মেসি সবসময়ই এর ব্যতিক্রম ঘটিয়েছেন। সেই যুব দলে খেলার সময় থেকেই তিনি সোর্হিও আগুয়েরোর সঙ্গে নিজের কক্ষ শেয়ার করে আসছিলেন। দুজনে ছিলেন দীর্ঘদিনের রুমমেট। কিন্তু কাতার বিশ্বকাপে নেই আগুয়েরো। তাই মেসি একাই রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
কাতার ইউনিভার্সিটির রুম নম্বর বি-২০১’এ থাকছেন মেসি। প্রতিবেদনে বলা হয়েছে, 'এই প্রথমবার মেসি কোনো ফিফা টুর্নামেন্টে সতীর্থের সঙ্গে রুম শেয়ার না করেই একা ঘুমোবেন। রুম নম্বর বি-২০২’এ আছেন রদ্রিগো এবং ওতামেন্দি। মেসির রুমের ঠিক উল্টো দিকে বি-২০৪’এ আছেন ডি মারিয়া এবং পারেদেস। ' উল্লেখ্য, বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল। ইউএই-কে ৫-০ বিধ্বস্ত করার ম্যাচে মেসি ৯০ মিনিটই মাঠে ছিলেন।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!