ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ২:৯

রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেলসহ অনু খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। আটক অনু খাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রোববার (২০ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। অনু খাঁ উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামের মৃত বক্কার খাঁর ছেলে।

পাংশা মডেল থানার উপ-পরিদর্শক এসআই (নিরস্ত্র) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অনু খাঁকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে টিভিএস কোম্পানির একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটির জব্দ তালিকা করা হয়েছে এবং অনু খাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন