শাহজাদপুরে বীজ, সার ও কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৯ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ৯টি ফসলের বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় বিনামূল্যে সরিষা ৮ হাজার ২৩০ জন, গম ১ হাজার জন, ভুট্টা ৫০ জন, সূর্যমুখী ২০ জন, চীনা বাদাম ৭০ জন, শীতকালীন পেঁয়াজ ৩০, শীতকালীন মুগডাল ৫০ জন, মসুর ৩০ জন ও খেসারি ১৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
আরো জানা গেছে, রবি মৌসুমে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। পরে সমন্মিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় দুজন কৃষকের মাঝে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরণ করা হয়।
বিতারণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসিব আহমেদ খান প্রমুখ।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন