পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগে স্পোর্টস সপ্তাহ উদ্বোধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে স্পোর্টস সপ্তাহ শুরু হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে কবুতর উড়িয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান স্পোর্টস সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন হলো শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানকে তোমাদের অন্তরে ধারণ করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ সকল শিক্ষামূলক কর্মকান্ডে সময় দিতে হবে। খেলাধুলা একজন শিক্ষার্থীকে মননশীল ও পরিশীলিত করে তোলে। নেতিবাচক কার্যক্রম থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারে সকল প্রকার সহশিক্ষামূলক কর্মকান্ড। শৃঙ্খলা মেনে তোমাদের খেলায় অংশগ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শৃঙ্খলাই একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মো. আসফাকুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
সপ্তাহব্যাপী খেলায় বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্রদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ক্যারম, দাবা, লুডু এবং ছাত্রীদের বাজনা থামলে বালিশ কোথায় (বালিশ) খেলা অনুষ্ঠিত হবে। শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা ও হাঁড়িভাঙা খেলার মধ্যেদিয়ে খেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন