পাবনায় স্কুলছাত্র সাকিবের তৈরি বিশ্বকাপ ট্রফি দেখতে ভিড়
বিশ্বকাপ ফুটবল উৎসবের উন্মাদনায় নিজ হাতে বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আর্জেন্টিনাভক্ত এক স্কুলছাত্র সাকিবুল ইসলাম সাকিব। সাকিব পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তায়নুল ইসলাম ও গৃহিণী সালমা দম্পতির ছেলে। সাকিব সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তারা দুই ভাই ও এক বোন। বড় বোন তাসলিমা খাতুন রাজশাহী সরকারি কলেজে এমএসসিতে পড়াশোনা করছেন। মেজো ভাই রাকিবুল ইসলাম রাকিব পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
সারাবিশ্বে বিশ্বকাপের জ্বরে কাঁপছে। খেলায় দেশের অংশগ্রহণ না থাকলেও ফুটবলপ্রেমী বাংলাদেশিরাও সেই উত্তেজনায় গা ভাসিয়েছেন। আর তাই তো ফুটবল উৎসবের উন্মাদনায় নিজ হাতে বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আর্জেন্টিনাভক্ত স্কুলছাত্র সাকিবুল ইসলাম সাকিব।
পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের কাগজের তৈরি ফুলদানি দেখে অনুপ্রাণিত হয়ে ইউটিউব থেকে সাহায্য নিয়ে কাগজ, আঠা, রং দিয়ে ট্রফিটি তৈরি করেছে। এটি তৈরি করতে তার এক বছরের মতো সময় লেগেছে। তার রেপ্লিকা ট্রফি দেখতে ছুটে আসছেন আশপাশের গ্রামের ফুটবলপ্রেমীরা।
সাকিবুল ইসলাম সাকিব জানায়, গত বছর কোপা আমেরিকা কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর মায়ের হাতের কাগজ, কাঠ, কাপড় দিয়ে তৈরি ফুলদানি দেখে বিশ্বকাপ ফুটবল ট্রফি তৈরির ইচ্ছা জাগে। ইউটিউব থেকে ছবি ও নকশা সংগ্রহ করে স্কুলের পড়াশোনার পাশাপাশি বিশ্বকাপ ট্রফি তৈরি করি। এক পর্যায়ে সফল হলে এলাকায় হৈচৈ পড়ে যায়।
সাকিব আরও জানায়, সে একজন আর্জেন্টিনার সমর্থক। সে আশা করে এবার তার প্রিয় দল ট্রফি জিতবে। ট্রফিটি সত্যিকারের বিশ্বকাপ ট্রফির মতো দেখতে হওয়ায় খুবই খুশি সে।
সাকিবের মা সালমা খাতুন বলেন, শখ করে কাগজ দিয়ে আমি একটি ফুলদানি তৈরি করি। আমার ছেলে দেখে বলল, আম্মু আমি একটি বিশ্বকাপ ট্রফি বানাতে চাই। আমি বলি তুমি যদি পারো তাহলে বানাও। এরপর সে বানিয়েছে। ভালো না হওয়ায় সে প্রথমবার ভেঙে ফেলে। পুনরায় কাগজ দিয়ে বানানো শুরু করে।
সাকিবের প্রতিবেশীরা জানান, সাকিবের তৈরি বিশ্বকাপ ট্রফি আমাদের এলাকায় বেশ সাড়া ফেলেছে। এটার জন্য পাড়ার মানুষদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসব চলছে। দূর-দূরান্তের মানুষ দেখতে আসছে। আমাদের খুবই আনন্দ হচ্ছে। যেন সত্যিকারের ফুটবল বিশ্বকাপ আমাদের গ্রামে চলে এসেছে।
পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ছোট্ট ছেলেটি ইউটিউবের সহযোগিতায় বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বানানোয় তাকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাই। বিষয়টি জেলা সমন্বয় মিটিং উত্থাপন করে তাকে কিভাবে সহযোগিতা করা যায়, সেটি জেলা প্রশাসনের মাধ্যমে দেখবো।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই আমি প্রথম শুনেছি। তার সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এমএসএম / জামান
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড