ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাবনায় নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ সার্ভার কক্ষে 'রহস্যজনক চুরি’


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৪:৪০

নির্বাচন কমিশনের পাবনা জেলা সার্ভার স্টেশন ভবনের পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ ও ক্যামেরাসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা এমন কক্ষে চুরির ধরন নিয়ে রহস্য দেখা দিয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে শনিবার (১৯ নভেম্বর) রাতের কোনো এক সময়ে সার্কিট হাইজ রোডে কৃষি গবেষণা ইনস্টিটিটিউটের সামনে অবস্থিত নির্বাচন অফিসের নিচতলায় অবস্থিত পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে এ ঘটনা ঘটে। 

মো. মাহবুবুর রহমান বলেন, সাপ্তাহিক ছুটি শেষে আজকে (রোববার) অফিস খুলে চুরির বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে টের পাই। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে শনিবার রাতে ভবনের পেছনের গ্রিল কেটে চোর কক্ষে প্রবেশ করে। 

তিনি আরো জানান, ইতোমধ্যে বিষয়টি পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। আলামত রক্ষায় কক্ষটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিট এসে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবেন। এরপর ঠিক কি কি খোয়া গেছে জানা যাবে। 

এ বিষয়ে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, একটি ল্যাপটপ, ক্যামেরা ও কিছু প্যাড চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে চুরির ঘটনা নিয়ে বেশ রহস্য দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অত্যন্ত স্পর্শকাতর এই কক্ষে ভোটারদের তালিকা ও ডাটা সংরক্ষণ করে রাখা হয়। চলমান ভোটার তালিকা হালনাগাদের তথ্যগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই কক্ষে যে ল্যাপটপ আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ এই ল্যাপটপ দিয়ে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত হতে হয়। তাই গুরুত্বপূর্ণ এই কক্ষে চুরি নিয়ে রহস্য দেখা দিয়েছে।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত