ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কক্সবাজারে ইয়াবা মামলায় ৫ আসামির কারাদণ্ড


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২০-১১-২০২২ বিকাল ৫:২০

কক্সবাজারে ইয়াবা মামলায় ৫ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (২০ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের শর্শা থানার গোগা বাগানপাড়ার আবদুর রশিদের ছেলে মো. মিন্টু আলী, কালিয়ানীর মৃত মশিউর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন, মৃত গোলাম হোসেনের ছেলে মো. আবদুল হামিদ, মনিরামপুর মাথরাপুরের বরকত উল্লাহ সরদারের ছেলে মো. বিল্লাহ হোসেন ও টেকনাফের রঙ্গিখালী নুর আহমদ প্রকাশ আঁই মেম্বারের ছেলে মো. হেলাল।

রায় ঘোষণার সময় আসামি মো. আবদুল হামিদ, হেলপার মো. মিন্টু আলী ও মো. দোলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. মিন্টু আলী ট্রাক হেলপার। তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাকি ৪ আসামির প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

তিনি বলেন, এস.টি-১৫৯৭/২০১৯নং মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। সাক্ষীদের সাক্ষ্যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আদালত এ রায় দেয়।

পলাতক থাকায় আসামি মো. বিল্লাহ হোসেন ও মো. হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ জুলাই উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্টে ট্রাক গাড়ি তল্লাশী করে ২ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্ধ করা হয় (নং-ঢাকা মেট্রো-ট-২০-৫১১১)। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং- ২৮/২০১৭) জিআর মামলা নং- ২৭৭/২০১৭ এবং এসটি মামলা নং-১৫৯৭/২০১৯)।

২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র (নং-৩১৫) জমা দেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। 

এমএসএম / জামান

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন

পঞ্চগড়ে করতোয়া সোলার কোম্পানির বিরুদ্ধে ডিসির আদেশ জালিয়াতির অভিযোগ

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

ত্রিশালে ইউসিসিএ’র সভাপতি হলেন জহির মোঃ আতাউর রহমান

মেহেরপুর জেলায় প্রথম প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে বাস্কেটবল গ্রাউন্ডের উদ্বোধন

কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, কম দামে বিক্রি ঠেকাতে চাপ

সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মাহবুব হাসান বাবর

রাণীনগরে প্রশাসনের তদারকিতেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল, অকটেন পেট্রোল এখন সোনার হরিণ

মনোহরগঞ্জের যুবক মোরশেদ আলমকে হত্যা লাশ লাকসামে উদ্ধার- আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন

আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা।