ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হ্যারি কেনদের প্রিয়তমাদের ছোট পোশাকে স্টেডিয়ামে আসতে মানা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২২ রাত ১১:২৬

রাশিয়া বিশ্বকাপ কিংবা ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরোতে প্রিয়তমাদের সঙ্গে ইংলিশ ফুটবলারদের গোল উদযাপনের কথা নিশ্চয় মনে আছে। বিশ্বকাপে সেমিফাইনাল ও ইউরোর ফাইনালে খেলা ইংলিশ ফুটবলাররা গোল করে ছুটে যাচ্ছিলেন গ্যালারির দিকে। স্ত্রী কিংবা প্রেমিকাকে জড়িয়ে উষ্ণ চুম্বনে উদযাপন করছিলেন। 

এবার তেমনটা দেখা নাও যেতে পারে। কারণ কাতারের কঠিন আইন। পোশাকের ব্যাপারে কাতার এরই মধ্যে বিধি-নিষেধ আরোপ করেছে। ছোট পোশাকে বাইরে বের হওয়া যাবে না, স্টেডিয়ামে আসা যাবে না বলে নিয়ম করে দিয়েছে। যে কারণে পপ তারকা শাকিরা কাতারে পারফরম্যান্স করতে আসেননি। 

লুক শ’, মার্কোস রাশফোর্ড, জোন স্টোনসদের প্রিয়তমারা এরই মধ্যে তাদের সাজসজ্জা বিশেষজ্ঞ কোনি জোনসের থেকে পোশাকের নিয়ম-নীতির বিষয়ে ধারণা পেয়েছেন। সেই অনুযায়ী, কাতারের নিয়ম মেনেই হয়তো তারা স্টেডিয়ামে আসবেন। 

 
রাশিয়া বিশ্বকাপে এভাবেই উদযাপন করেছিলেন ইংলিশরা। ছবি: ফাইল

বড় ক্রীড়া আয়োজনে ইংলিশ খেলোয়াড়দের স্ত্রী এবং প্রেমিকারা অংশ গ্রহণ করেন। ফুটবল, রাগবিতেও এটা প্রচলিত। ইংল্যান্ডের সংস্কৃতির অংশ হয়ে গেছে বিষয়টি। যারা ওয়াগস (ডব্লিউএজি’এস)  নামে পরিচিত। অর্থাৎ ওয়াইভস এন্ড গার্লফ্রেন্ড অব স্পোর্টসমেন। আসর চলাকালীন তারা একসঙ্গে ঘোরাঘুরি করেন, কাছাকাছি সাজে স্টেডিয়ামে আসেন এবং একসঙ্গে বসেন। 

কাতারে অংশ নেওয়া ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের থাকার ব্যবস্থা হয়েছে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা একটি বিশালবহুল জাহাজে। পূর্বের আসরগুলোতে তাদের স্ত্রী, প্রেমিকাদের একসঙ্গে হোটেলেই থাকার ব্যবস্থা হতো। কিন্তু কাতারে ওই সুবিধা পাচ্ছেন না খেলোয়াড়রা।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের