লজ্জার রেকর্ডে বিশ্বকাপ শুরু স্বাগতিক কাতারের
পেট্রো ডলারের গরমে, বিশ্বকাপের প্রচলিত সময় বদলে শীতকালে মরুর বুকে বিশ্বকাপ এনেছে কাতার। তাতে লজ্জা এড়াতে পারেনি স্বাগতিকরা। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচ হেরেছে কাতার। ডুবেছে লজ্জায়। গ্রুপের আন্ডারডগ ইকুয়েডর ২-০ গোলের জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।
দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর জানে কীভাবে ফুটবল খেলতে হয়। র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে থাকা ব্রাজিল-কলম্বিয়ার প্রতিবেশি দেশটি ম্যাচের ৩ মিনিটেই কাতারের জালে বল জড়িয়ে দেয়। বুঝিয়ে দেয় তারা ল্যাতিনের ফুটবল ঐতিহ্যের সমৃদ্ধ দেশ। তাদের ছোট করার সুযোগ নেই।
কিন্তু বিশ্বকাপের নতুন অটোমেটেড অফসাইড প্রযুক্তিতে ইনার ভ্যালেন্সিয়ার ওই গোল বাতিল হয়ে যায়। মন খারাপ হলেও উৎসবের ক্ষণ ফিরিয়ে আনতে বেশি সময় নেননি ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন তিনি।
গোল মুখে তাকে কাতারের গোলরক্ষক সাদ আল সাঈব ফাউল করেন। হলুদ কার্ডও দেখেন। স্পট কিক পেয়ে যায় চিলি-কলম্বিয়াকে ল্যাতিন অঞ্চল থেকে বিদায় করে বিশ্বকাপে আসা ইকুয়েডর। এখানেও রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম আসরের প্রথম গোলটি হলো পেনাল্টি থেকে।
এমএসএম / জামান
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!