ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ১:৬

নানা বিতর্কের ইতি টেনে রোববার রাতে কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে। প্রথম ম্যাচেই আয়োজক দেশ কাতার হোঁচট খেয়েছে ইকুয়েডরের বিপক্ষে। স্বাগতিকরা ম্যাচ হেরেছে ২-০ গোলে। তবে আসরের অন্যতম হট ফেবারিট দল লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আগামীকাল মঙ্গলবার। 

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। এ ম্যাচে দলটির একাদশ কেমন হবে সেটা নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন একটাই- কারা থাকবেন প্রথম একাদশে!

‘সি’ গ্রুপে থাকা লিওনেল মেসির দলের প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই হলো মেক্সিকো এবং পোল্যান্ড। ২৬ নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। 

তার আগে দেখে নেওয়া যাক সেই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। গুঞ্জন রয়েছে সৌদি আরবের বিপক্ষে মাঝমাঠের দায়িত্ব থাকবেন রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস। সঙ্গে থাকবেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। শুরুর দিকে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব পড়বে মার্কোস আকুনিয়া ও নায়ুয়েল মোলিনার ওপর। তাদের সঙ্গে থাকবেন নিকোলাস ওতামেন্ডি।

আক্রমণভাগে বরাবরের মতো থাকবেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস। এমিলিয়ানো মার্তিনেস তো থাকছেনই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ : এমিলিয়ানো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নায়ুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস।

এমএসএম / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে