ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পুষে রাখা মনের আগুন নেভাতেই কি আজ মাঠে নামবে ইরান?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:২৮

কাতার বিশ্বকাপ আসরের দ্বিতীয় খেলায় খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও ইরান। এর আগে কোনো টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচেই একে অপরের দেখা পায়নি তারা। এই ম্যাচেই ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

যদিও নানা ইস্যুতে বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিতে ফিফার কাছে আবেদন করেছিলো কয়েকটি দেশ, তার ভেতর ছিলো ইংল্যান্ডও। ইরানকে বয়কটের ডাক দেওয়া সেই ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চয়ই আজ পুষে রাখা মনের আগুন নেভাতেই মাঠে নামবে কার্লোস কুইরোজের শিষ্যরা। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ইংল্যান্ডকে সামনে পেয়ে আজ হয়তো রক্ষণটাকেই জমাট করতে চাইবে ইরান। ৪-১-৩-২ ফরমেশনে রক্ষণাত্মকভাবে খেলেই আক্রমণ শানাতে চাইবে মেহেদী তারেমি বা সরদার আজমাউনরা।

তবে দুই দলের শক্তি সামর্থ্য হিসেবে ইরানের থেকে অনেক এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বর্তমান প্রজন্মের ক্লাব ফুটবলের বেশ কিছু তরুণ তারকা খেলোয়াড়সহ হ্যারি কেইনদের মতো অভিজ্ঞ তারকা সমৃদ্ধ ইংলিশরা এবার বিশ্বকাপে এসেছে শিরোপার দাবি নিয়েই। আজকের ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে ইংলিশদের আক্রমণাত্মক ফুটবল খেলার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, এশিয়ার অন্যতম সেরা হলেও ইউরোপীয়ান কোনো দলের বিপক্ষে এখন পর্যন্ত জয়হীন ইরান। ইউরোপীয়ানদের বিপক্ষে ৮ ম্যাচ খেলে হেরেছে ৬ টিই। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের