ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২৫ চার, ১৫ ছক্কায় ২৭৭ রান করে বিশ্বরেকর্ড গড়লেন জগদীশান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৩৪

ব্যাট হাতে ঝড় তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তামিলনাড়ুর ব্যাটসম্যান নারায়ণ জগদীশান। ভেঙে দিয়েছেন কুমার সাঙ্গাকারার পুরনো রেকর্ড। ভেঙে দিয়েছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মার আগের রেকর্ড।

আজ সোমবার বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে ১৪১ বলে ২৫টি চার ও ১৫ ছক্কায় ২৭৭ রান করেন। যা লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এটা তার টানা পঞ্চম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। যিনি ২০১৫ বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন। জগদীশান এর আগে হরিয়ানার বিপক্ষে ১২৩ বলে ১২৮, অন্ধ্রপ্রদেশের বিপক্ষে অপরাজিত ১১৪, ছত্রিশগড়ের বিপক্ষে ১০৭ ও গোয়ার বিপক্ষে ১৬৮ রানের ইনিংস খেলেছিলেন।

২৭৭ রানের ইনিংস খেলে তিনি ভেঙে দিয়েছেন অ্যালিস্টার ব্রাউন, রোহিত শর্মা, ডি’আর্চি শর্ট ও শিখর ধাওয়ানের রেকর্ড।

অ্যালিস্টার ব্রাউন ২০০২ সালে গ্লামরগানের বিপক্ষে সারের হয়ে রেকর্ড ২৬৮ রান করেছিলেন। এরপর ধাওয়ান ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ২৪৮ রান। রোহিত ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ২৬৪ রান। শর্ট ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে করেছিলেন ২৫৭ রান।

জগদীশানের ২৭৭ রানের ইনিংসে ভর করে তামিলনাড়ু ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করে।

এই ইনিংসের মধ্য দিয়ে বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে মাঠে নেমে জগদীশান ইতোমধ্যে ৬২৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এককভাবে শীর্ষে আছেন।

২০২২ আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। কিন্তু তারা তাকে রাখেনি। ২৩ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে তিনি যে চড়া দামে বিক্রি হবেন সেটা অনুমেয়। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের