আর্জেন্টিনা সমর্থক সাকিব বললেন- 'আমিই জিতব বিশ্বকাপ'
অধিনায়ক হিসেবে দলকে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও তুলতে পারেননি। নিজের পারফর্মেন্স ছিল খুবই খারাপ। ক্রিকেটে না পারলেও সমর্থক হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি জিততে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টি-টেন লিগে খেলতে সাকিব এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। সেখান থেকেই কাতার বিশ্বকাপ নিয়ে এমন মজার মন্তব্য করেছেন।
টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই দলের অধিনায়কও তিনি। সারা বিশ্ব যখন ফুটবল জ্বরে কাঁপছে তখন শুরু হবে এই ৬০ বলের প্রতিযোগিতা। সারা বিশ্বের ক্রিকেটারদেরও বিশ্বকাপ উন্মাদনায় শিহরিত। আলোচনায় রয়েছে তাদের পছন্দের দল ও কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে। সবাই তাদের পছন্দের দল বেছে নিয়েছেন। সাকিবের কাছ থেকে ভিন্ন উত্তর পাওয়া গেছে। বিশ্বকাপ কে জিতবে জানতে চাইলে সাকিব বলেন, 'আমি'।
না খেলেই বিশ্বকাপ ট্রফি জিতবেন সাকিব- যা অনেকটা ফাঁকা মাঠে গোল করার মতো অবস্থা। অবশ্য আর্জেন্টিনাকে মন থেকে সমর্থন করেন সাকিব তা সবারই জানা। টি-টেন লিগের ফাঁকে আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে উড়ে যাবেন লিওনেল মেসির বিশাল ভক্ত সাকিব। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি তিনি মাঠে বসে দেখবেন। আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রত্যাশায় আছেন টি-টেন লিগে সাকিবের দলের হয়ে খেলা নুরুল হাসান সোহান। পাকিস্তানের মোহাম্মদ আমিরও তাই।
নিউজিল্যান্ডের বেন কাটিং ভবিষ্যদ্বাণী করে বলেছেন, বিশ্বকাপ জিতবে ব্রাজিল। তার স্বদেশী ডেভন কনওয়েও ব্রাজিলের সমর্থক। নিজ দেশ ইংল্যান্ডকে শিরোপাজয়ী হিসেবে দেখছেন বেনি হাওয়েল, জ্যাক লিন্টট, জ্যাক বলরা। এই দলের ব্যাটিং কোচ তাতেন্ডা তাইবুর পছন্দের দলও ইংল্যান্ড। আর্জেন্টিনা এবার শিরোপা জিতবে বলে নিশ্চিত দলের ব্যাটিং কোচ আফতাব আহমেদ। ব্রাজিলকে এগিয়ে রাখছেন দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!