ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গাছ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা : নষ্ট হচ্ছে পরিবেশ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:৭

ঢাকার ধামরাইয়ে গাছ পুড়িয়ে উৎপাদিত হচ্ছে কয়লা, নির্বিচারে বৃক্ষ নিধন ও কয়লা উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দেখা যায় শত শত গাছের গুঁড়ি জ্বলছে বড় বড় চুল্লিতে গাছ পুড়িয়ে কয়লা তৈরির কাজ। একাধিকবার প্রশাসনের অভিযানের পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পুনরায় গাছের গুঁড়ি পুড়িয়ে কয়লা তৈরির কাজ।

ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইউনিয়নের লেবু মার্কেট এলাকায় এলাকায় প্রভাব বিস্তার করে এমনই দুটি কারখানা চালাচ্ছে আনোয়ার হোসেন ও বালিয়া ইউপির সাবেক মেম্বার সেলিম হোসেন নামে দুই ব্যক্তি।

সরেজমিন দেখা যায়, লোকালয় বসতবাড়ির সন্নিকটে ও লেবু ক্ষেতের ভেতরে দুটি স্থানে ৮টি চুল্লিতে চলছে এসব কয়লা তৈরির কারখানা। বিভিন্ন গাছ ব্যবসায়ীদের কাছ থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছের গুঁড়ি সংগ্রহ করে প্রতি চুল্লিতে ২২০-২৩০ মণ গাছের গুঁড়ি ৯-১০ দিন পুড়িয়ে ৪টি চুল্লিতে উৎপাদিত হচ্ছে এসব কয়লা। এতে যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে, সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে পড়তে হচ্ছে বিভিন্ন শ্বাষকষ্টসহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে। অবৈধ কয়লা কারখানার বৈধ কোনো কাগজপত্র না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব, সৃষ্টি হচ্ছে পরিবেশের বিপর্যয়।

উপজেলা বন কর্মকর্তা মোত্তালিব আল-মোমিন বলেন, আমরা এর আগেও অবৈধ এ চুল্লি গুঁড়িয়ে দিয়েছি। শুনেছি আবার চালু করেছে। আমি উপজেলা প্রশাসন ও আমার বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছি। অতিদ্রুত এ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, শুনেছি আবারো কয়লা কারখানা চালু করেছে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কয়েক মাস আগে কয়লা কারখানায় আমারা অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দিয়েছি। অবৈধ এ কারখানায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত