ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:১০

নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে বিনয় চন্দ্র কবিরাজ (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মৈনম ইউপির দুর্গাপুর গ্রামের খায়রুল ইসলামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার বিলদুবলা গ্রামের মৃত কণ্ঠ মণ্ডলের ছেলে। 

জানা গেছে, গত শনিবার (১৯ নভেম্বর) সকালে নিহত ব্যক্তি ও তার ছেলে বিশ্বজিৎ মণ্ডল নিজের জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় দুর্গাপুর গ্রামের তফছের ও তার ছেলে তারেক আলী নিহত বিনয় মণ্ডলকে ধানক্ষেত থেকে ডেকে নিয়ে একই গ্রামের জুয়েল হোসেনের বাড়িতে যায়। এরপর থেকে বিনয় চন্দ্র নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও না পেয়ে রোববার (২০ নভেম্বর) রাতে নিহতের ছেলে বিশ্বজিৎ মণ্ডল মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার পরদিন আজ সোমবার (২১ নভেম্বর) সকালে খায়রুল ইসলামের ধানক্ষেতে তার ছেলে সবুজ ধান কাটতে এসে মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ এসে নিহতের মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে বিশ্বজিৎ মণ্ডল অভিযোগ করে জানান, অভিযুক্ত তফছের ও তার ছেলে তারেক আলী বাবাকে ডেকে নিয়ে যাওয়ারর পর আর বাড়ি ফিরে আসেননি। এরপর বাবাকে না পেয়ে  অভিযুক্তদের বাড়িতে খোঁজ করলে সেখানেও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকালে জুয়েলের বাড়ির অদূরে ধানক্ষেতে লাশের সন্ধান পাওয়া যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে বিনয় মণ্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। এটি হত্যাকাণ্ড কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, নিহতের স্বজনরা অভিযোগ বা মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬