দয়া করে আমাকে নিয়ে আমার সতীর্থদের বিরক্ত করবেন না : রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। তার এক সাক্ষাৎকারকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তাতে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রোনালদো।
তাইতো সংবাদমাধ্যমের কর্মীরা তাকে নাগালে না পেলে তার সম্পর্কে সতীর্থদের কাছ থেকে জানার চেষ্টা করে। তারা যা বলে সেটা অনেক সময় ভিন্নভাবে উপস্থাপন করে। বিষয়টি রোনালদোরও দৃষ্টিগোচর হয়েছে। তাইতো সোমবার তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন তার বিষয় নিয়ে সতীর্থদের জিজ্ঞাসা করে যেন বিরক্ত না করা হয়।
রোনালদো বলেছেন, ‘সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে এখনই সেই নির্দিষ্ট সময়। কখনো আপনারা সত্য লিখেন, কখনো মিথ্যা লিখেন। আসলে আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা ভেবে আমি চিন্তিত হতে চাই না। যখন আমার কথা বলার প্রয়োজন হয়, তখনই আমি কথা বলি। সবাই জানে আমি কে, আমি কিসে বিশ্বাস করি।’
শনি ও রবিবার সংবাদ সম্মেলনে বার্নার্ডো সিলভা ও রুবেন নেভেসের কাছে রোনালদোর বিষয়ে সাংবাদিকরা নানান প্রশ্ন করেছেন। তার আগে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে তার কথা কাটাকাটি হওয়ার বিষয় নিয়ে খবর প্রকাশিত হয়। রোনালদো সেসব বিষয় উড়িয়ে দিয়ে বলেন, ‘এক সপ্তাহ ধরে আমরা খেলছিলাম। ব্রুনোর বিমান দেরি করেছিল। সে কারণে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম— তুমি কি নৌকায় চড়ে এসেছো? দয়া করে আমার সতীর্থদের কাছে আমার বিষয়ে জানতে চেয়ে বিরক্ত করবেন না। আমার সম্পর্কে অন্য খেলোয়াড়ের কাছে কিছু জানতে চাইবেন না। এখন বিশ্বকাপ চলে। বিশ্বকাপ নিয়ে যতো খুশি প্রশ্ন করুন।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!