ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে মেসির ইনজুরির গুঞ্জন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৪:৫০

গুঞ্জনটা শুরু হয়েছিল আর্জেন্টিনা দলের অনুশীলন থেকে। গত শনিবার আর্জেন্টিনার অনুশীলনে ১০ মিনিট দেরি করে আসেন মেসি। এরপর তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ না দিয়ে একা একাই বল ছাড়াই এক্সারসাইজ করছিলেন। তখনই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে আসা মেসির কি তাহলে চোট আছে?

কিছু কিছু সংবাদমাধ্যম দাবি করে বসে, সৌদি আরবের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে মেসি অনিশ্চিত। তবে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট 'মার্কা' আর্জেন্টিনা দলীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেসিকে নিয়ে চিন্তার কিছু নেই। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত আছেন। কোনোভাবেই যেন মেসির ওপর বাড়তি কোনো চাপ না পড়ে, সেদিকে কোচ লিওনেল স্কলোনি এবং অন্যান্য স্টাফেরা কড়া নজর রাখছেন।

গত ১৩ নভেম্বর মেসি তার ক্লাব পিএসজির হয়ে সর্বশেষ লিগ ম্যাচটি খেলেছেন। এরপর গত বুধবার আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তিনি পুরো সময়ই মাঠে ছিলেন। 'মার্কা' জানিয়েছে, মেসির বিশ্রাম প্রয়োজন। তবে তাকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আর্জেন্টিনার ভক্তরা নিশ্চিত থাকতে পারেন। পুরো ফিট থেকেই তিনি সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবেন। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৪টায়।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের