ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক মাহবুবুল হক খান বাদল আর নেই


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২১-১১-২০২২ রাত ৯:২৩
দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক দোহার নবাবগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও ঢাকার দোহার- নবাবগঞ্জ উপজেলার সংবাদ দাতা মাহবুবুল হক খান বাদল (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 
 
তিনি নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের
আলগীচর গ্রামের মৃত তোজাম্মেল হক খানের জ্যেষ্ঠ ছেলে। তিনি দোহার নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক 
সভাপতিও ছিলেন। 
 
মাহবুবুল হক খান বাদল দীর্ঘ দিন যাবত ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ভূগছিলেন। দুই মাস যাবত রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২১ নভেম্বর ভোর ৪ টার দিকে ইন্তেকাল করেন। 
 
দুপুর ১২ টায় নবাবগঞ্জ সদর শহীদ মিনার চত্বরে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ যোহর তার ২য় জানাযা আলগীচর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। 
 
জানাযা শেষে আলগীচর কবরস্থানে দাফন করা হয়। দুপুর দেড়টায় সাংবাদিকরা নবাবগঞ্জ প্রেসক্লাবে মাহবুবুল হক খান বাদলের স্মৃতি চারণ করে একটি আলোচনা সভা করেন।
 
নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির মো.জহিরুল ইসলাম।
 
সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক,
 
দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, নবাবগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ ও দৈনিক ইত্তেফাকের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি মো.শাহিনুর রহমান তুতি। দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন