বিশ্বকাপে বিশ্ব কাঁপে
বিশ্বকাপে বিশ্ব কাঁপে
নূর কিবরিয়া পলাশবিশ্বকাপে বিশ্ব কাঁপে
কাঁপে মানুষের মন
কে জিতে কে হারে
উত্তেজনা চাপ সারাক্ষণ।বিশ্বকাপে বিশ্ব কাঁপায়
সেরা সব খেলোয়াড়
সকলের ঘুম কেড়ে নেয়
আনন্দ দেয় আবার।বিশ্বকাপে বিশ্ব নাচে
নাচে অনেক পতাকা
উন্মাদ হয়ে কেউবা আবার
বলে কথা আঁকাবাঁকা।নানা রঙের নানা জার্সি
দেখতে শোভা পায়
জিতলে মন চাঙ্গা হয়
হারলে জ্ঞান হারায়।কতো রঙে সাজে মানুষ
নাচে অংশগ্রহণকারী দেশ
জিতুক তারা হারুক তারা
উৎসাহ পায় বেশ।সবাই যেন খেলা দেখি
নয়তো কোনো দ্বন্দ্ব
ভাতৃত্ববোধ বজায় রেখে
করি যেন আনন্দ।জিতলে দর্শক হাসি মুখে
মিষ্টি খায় আর ছড়ায়
হারলে আবার দুঃখ মনে
আত্নহত্যায় বিষ খায়।খেলা সবাই ভালোবাসুক
নয়তো ঐসব কাম্য
খেলার জন্য খেলা দেখাই
হোক যে বোধগম্য।
এমএসএম / এমএসএম
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
Link Copied