ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় সাত শত বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৪:৪৫

আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে দেওয়া প্রায় সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। বুধবার ২৩ নভেম্বর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। গ্যাস সংযোগ বিছিন্ন কাজে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। এলাকাবাসী জানায়,গত কয়েক বছর আগে আশুলিয়ার ওই এলাকায় একটি প্রভাবশালী মহল বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুল লাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ ভাবে লাইনে গ্যাস সংযোগ দেন।  এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে ইয়ারপুর ইউনিয়নের প্রায় সাত শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  করা হয়। এসময় বেশ কিছু চুলা ও রাইজার জব্দ করা হয়েছে। অভিযোগে অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান