শ্রাবণীর স্নিগ্ধ প্রেম
শ্রাবণীর স্নিগ্ধ প্রেমমো ইমাম হোসেনশ্রাবণ মেঘে তুমুল বেগেবইছে সারাক্ষণ,পুষ্প বাগে কদম কেয়ারগন্ধে ভরে মন।আকাশ পারে বজ্রপাতেডাক পাড়ে গুড়গুড়,রিমঝিমিয়ে বৃষ্টি বাজায়তিব্র গানের সুর।প্রভাত রবির রাঙা ছবিজলপরী দের মাঠ,মুগ্ধ করা বসুন্ধরাস্নিগ্ধ প্রেমের হাট।জুঁই চামেলি পুষ্পে ভরামুক্ত মাথার কেশ,সবুজ রঙে সারা অঙ্গেনাইরে রূপের শেষ।মন গহীনে দেয় যে দোলাশ্রাবণীর এই সাজ,পণ করেছে দুই নয়নেথাকবে চেয়ে আজ।
এমএসএম / এমএসএম
Link Copied