শিবচরে জোরপূর্বক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
মাদারীপুরের শিবচরে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে অভিযুক্ত শাহজামাল মালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহজামাল উপজেলার চর-বাঁচামারা গ্রামের রাজা মিয়া মালের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা গ্রামের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে গত ৬ জুন বিকেলে বাড়ির পাশে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ধর্ষক শাহজামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি কাউকে বললে হাত-পা কেটে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয় ধর্ষক শাহজামাল। মেয়েটি ভয়ে কাউকে কিছু না বলে তার খালার বাড়ি চলে যায়। সেখানে গিয়েও ধর্ষক শাহজামাল তাকে পুনরায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে। না হলে সেদিনের ঘটনা সবাইকে বলে দেবে বলে হুমকি দেয়।
একপর্যায়ে বিষয়টি মেয়েটির পরিবারে জানাজানি হলে মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার (১২ জুলাই) রাতে শিবচর থানায় শাহজামাল মালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রশিদ মিয়া বলেন, ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামিকে ধরতে অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে আজ দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় গতকাল রাতে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেই আলোকে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
তানোরে নতুন আতঙ্ক ‘পিপেট মিটার’, চরম হতাশায় ভুক্তভোগীরা
নেছারাবাদে বিলীন মাঝির নৌকা, নতুন প্রজন্মের কাছে অচেনা সন্ধ্যা নদীতে পালতোলার দৃশ্য
কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু
সম্প্রীতি ও সহিষ্ণুতায় যুব জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান: ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শনী অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী প্রশাসনিক কাজে প্রশংসায় ভাসছেন
কেপিসি'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: আহবায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ
শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও বন্যামুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দম্পতি নিহত
মাগুরায় প্রথমবারের মতো মাঠে গড়ালো জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ
সুনামগঞ্জে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য আটক: ওসির নেতৃত্বে ১ ঘণ্টায় সফল অভিযান
সুবর্ণচরে রেনু মিয়ার বাজার হাই স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
বদলীর পরও একই কর্মস্থলে ফরেস্ট রেঞ্জার সুমন মিয়া, মানছেন না ওপর মহলের অব্যাহতির নির্দেশ
ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ
Link Copied