ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ৪:৪৬

রাজবাড়ী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ এবং সদস্য গবিন্দ কুন্ড ও মোঃ আব্দুল বারেক কে সংবর্ধনা জানানো হয়েছে। জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি (তিন উপজেলা) উপজেলার মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে সংবর্ধনা জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১ টায় জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তারা। রাজবাড়ী জেলার নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন। অনুষ্ঠান পরিচালনা করেন, শাহজুঁই মাদ্রাসার অপাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন