ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মেসির আর্জেন্টিনা গা ঝাড়া দিয়ে উঠবে, বিশ্বাস নাদালের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ৪:৫৫

সেই কোপা আমেরিকা জেতার পর থেকেই অনেক আশার ফানুস উড়েছে আর্জেন্টিনাকে নিয়ে, এবার বুঝি বিশ্বকাপ খরাটা ঘুচল! কিন্তু মাঠের খেলাতে নামতেই সেই ফানুস রীতিমতো চুপসে যাওয়ার যোগাড়! আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসেছে সৌদি আরবের কাছে!

এই হারের ফলে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে লিওনেল মেসির দলের, আরেক বার পা হড়কালেই যে পড়তে হবে অতল খাদে! তবে অধিনায়ক মেসি অবশ্য সমর্থকদের বিশ্বাস রাখতে বলেছেন ভক্ত-সমর্থকদের।ভক্ত-সমর্থক না হলেও টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল অবশ্য নিজেকে রাখলেন সে দলেই। তার বিশ্বাস, আর্জেন্টিনা ঠিকই গা ঝাড়া দিয়ে উঠবে।

বর্তমানে নরওয়েজিয়ান ক্যাসপার রুডের বিপক্ষে একটা প্রীতি ম্যাচে খেলতে বুয়েন্স আয়ার্সে অবস্থান করছেন নাদাল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি যখন হলেন তিনি, তখন তার দিকে ধেয়ে এলো মেসির বিশ্বকাপ প্রসঙ্গও।তিনি বলেন, ‘তাদের এক হার বিশ্বকে বদলে দেয়নি। তারা একটা ম্যাচেই তো মাত্র হেরেছে! আরও দুটো ম্যাচ বাকি! (সমর্থকদের কাছ থেকে) তাদের আরও সম্মান আর আস্থা পাওয়া উচিত।’

কেন, সেটাও বুঝিয়ে দিলেন পরের কথায়, ‘তারা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে এখানে এসেছে, ইতিহাসের অন্যতম সেরা জয়রথে চড়ে এসেছে, তাদের ওপর বিশ্বাসটা হারাবেন কেন আপনি? আমি মনে করি, আর্জেন্টিনা এখনো অনেক দূর যেতে পারবে।’স্প্যানিশ টেনিস তারকা নাদাল ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের ভক্ত। আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বার্সেলোনা থাকা কালে সেই রিয়ালকে কত দুঃস্মৃতিই না উপহার দিয়েছেন! তবে ক্রীড়ামোদি হিসেবে সেসব ভুলে নাদাল কেবল প্রশংসাই করলেন মেসির।

তার কথা, ‘রিয়াল মাদ্রিদের হাত থেকে মেসি অনেক কিছুই ছিনিয়ে নিয়েছেন। কিন্তু দিনশেষে একজন ক্রীড়াপ্রেমি হিসেবে আপনি এমন স্পেশাল একজনের কেবল তারিফই করতে পারেন। তাকে তার ক্যারিয়ারের সেরা সময়ে লা লিগায় পেয়েছি আমরা, তাই নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। তিনি খেলার জগতে আমাদের অনেক বিশেষ মুহূর্ত উপহার দিয়েছেন। ফুটবল তো বটেই, খেলার ইতিহাসেও তিনি অন্যতম সেরা একজন।’

এমএসএম / এমএসএম

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল