হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধার জমি রাতে আধাঁরে দখলের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিছনদই এলাকায় রাতের আধাঁরে এক বীর মুক্তিযোদ্ধার ভোগদখলিয় পৈত্রিক জমি জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল করিম ও হামিদুল ইসলাম গংদের বিরুদ্ধে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বিছনদই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত.রফিকুল ইসলামের রেখে ভোগদখলিয় জমিতে তার সন্তান কামরুজ্জামান ভুট্টা লাগানোর জন্য চাষ করে আসলে বুধবার অনুমান রাত-দুই টার সময় পার্শবর্তি উপজেলার উত্তর মুশরত মদাতি এলাকার জসিম উদ্দিনের ছেলে রেজাউল করিম ও হামিদুল ইসলাম গং অবৈধ ভাবে জমি বেদখলের উদ্দেশ্যে টিনের চালা ঘর উত্তোলন করার চেষ্টা করেন। তখন খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা মৃত.রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান গং বাধাঁ প্রদান করলে রেজাউল করিম ও হামিদুল ইসলাম গং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে বলেন,তারা যে কোন সময় জমি দখল করে ঘর উত্তোলন করবেন,জমিতে যে কোন ক্ষেত রোপন করবেন। ইহাতে কেউ কোন প্রকার বাধাঁ প্রদান করিলে কিংবা চাষাবাদ করিতে গেলে বীর মুক্তিযোদ্ধা মৃত.রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান গংদের মারপিঠ করে ক্ষতি করবে এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করিবে। অভিযোগের বিষয়ে রেজাউল করিম বলেন, কামরুজ্জামানের এসব অভিযোগ মিথ্যা,উক্ত জমির মামলা আদালতে চলমান রয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি
চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা
সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
Link Copied