কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু
রাঙামাটির কাপ্তাই উপজেলায় শনিবার (২৬ নভেম্বর) হতে শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী। এতে সর্বমোট ৩ শত ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরীতে কাপ্তাই হ্রদের কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কার সহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন।
এদিকে কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর আপস্ট্রিম জেটিঘাট নামক স্থানে কাপ্তাই হ্রদের পানিতে জমে থাকা কচুরিপানা অপসারণে ১শত ৫ জন শ্রমিক অংশ নিয়ে কাজ করে যাচ্ছে বলে পিআইও জানান।
কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণের এই কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ সরকারি কর্মকর্তারা।
এইসময় ইউএনও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘ্নিত এবং সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সংবাদ জানার পর জেলা প্রশাসক, রাঙ্গামাটি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসুচীর আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।
প্রীতি / প্রীতি
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়