ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা,ইট পোড়াতে জ্বালানী কাঠের স্তুপ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:২৪

নিয়মনীতির তোয়াক্কা না করেই কমলগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের গাঘেঁষে গড়ে উঠেছে পলাশ ব্রিকস নামের অবৈধ একটি ইট ভাটা। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করেও ভাটার মালিক ইট পোড়ানোর জন্য ব্যবহার করছেন জ্বালানি কাঠ। এতে ইটভাটার দূষিত ধোঁয়ায় কোমলমতি শিক্ষার্থীরা নানা রোগব্যাধিতে আক্রন্ত হতে পারেন। 

আইন অনুযায়ী কাঠ দিয়ে ইট পোড়ানো নিষিদ্ধ থাকলেও উপজেলার রহিমপুর ইউনিয়নে অবস্থিত এ ইটভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করলেও কোনো পদক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণা প্রতিষ্ঠান এবং লোকালয় থেকে এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবেনা। 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী এমন স্পর্শকাতর জায়গায় ইটভাটা করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার সুযোগও নেই। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আইনের তোয়াক্কা না করেই উপজেলার রহিমপুর ইউনিয়নের আতুরের ঘর এলাকায় কাঠাঁলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পলাশ ব্রিকস্ নামিয় ইটভাটায় ইট পোড়ানোর জন্য স্তূপ করে রাখা হয়েছে জ্বালালী কাঠ। 

এ সময় ভাটা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইট পোড়াতে ২৪ ঘণ্টায় প্রায় দুইশ মণ জ্বালানি কাঠের দরকার হয়। আর এসব কাঠের অধিকাংশই সংগ্রহ করা হচ্ছে আশপাশের সংরক্ষিত বনাঞ্চল থেকে। এক প্রশ্নের জবাবে শ্রমিকেরা বলেন, ‘কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও কাঠ দিয়ে ইট পোড়ানো সাশ্রয়ী হওয়ায় ভাটা মালিক কাঠ দিয়ে ইট পোড়ানোর উদ্যোগ নিয়েছেন।’ 

ইটভাটায় এসব কার্যক্রম চালিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পরিবেশ অধিদপ্তর মাঝেমধ্যে শুধু লোক দেখানো অভিযান চালিয়ে সামান্য জরিমানা আদায় করে তাদের দায়িত্ব পালন করছে। এসব অবৈধ ভাটার বিরুদ্ধে স্থায়ীভাবে কোনো পদক্ষেপ না নিলে পরিবেশে হবে বিপর্যস্ত। 

আর এভাবে জ্বালানী কাঠ পুড়তে থাকলে অচিরেই ধ্বংস হয়ে যাবে বনাঞ্চল। তবে পলাশ ব্রিকসের মালিক রকিব আলী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই ভাটার কার্যক্রম চলছে। দেশের সকল ভাটায় কয়লা দিয়ে কার্যক্রমের আগে ২-৩ দিন কাঠ পুড়াতে হয়। ভাটায় জ্বালানী কাঠের স্তূপ যেটা আছে, সেটা তিনদিন পর আর পাবেন না।’  

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম বলেন, ‘আমি দুই মাস হল আসছি। আগের কর্মকর্তারা এ ইটভাটার ছাড়পত্র দিয়েছেন। ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বরেন, এ ধরণের কোন অভিযোগ পেলে সরজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।’ 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ‘ইটভাটায় জ্বালানি কাঠ পুড়ানোর বিষয়টি জেনেছি। যারা ইট পুড়াতে জ্বালানী কাঠ ব্যবহার করবে ওই ভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রীতি / প্রীতি

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ