ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সোমবার প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ১২:১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৮ নভেম্বর)। এদিন দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। ফল জানা যাবে বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর চলতি বছরের ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিলো। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলো প্রায় ১৬ লাখ।

ওয়েবসাইট থেকে ফল জানা যাবে যেভাবে

নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার (Examination) নাম, বোর্ড ও বছর সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে।

আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন।

এসএমএসে ফল জানার উপায়

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

প্রীতি / প্রীতি

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী