ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমে গেছে বিদ্যুৎ উৎপাদন 


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ১:৩৭
দিন দিন কমছে কাপ্তাই হ্রদের পানি ( ছবিটি রবিবার সকালে কাপ্তাই হ্রদের জেটিঘাট হতে তোলা) 
দিন দিন কমছে কাপ্তাই হ্রদের পানি ( ছবিটি রবিবার সকালে কাপ্তাই হ্রদের জেটিঘাট হতে তোলা) 

কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ার ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে চলে এসেছে। এছাড়া হ্রদে পানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।   

রবিবার (২৭ নভেম্বর) এবিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে অত্র কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।  

তিনি আরো জানান এই কেন্দ্রের ১নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোন সময়ে এটি চালু করা হতে পারে। তবে কাপ্তাই হ্রদে পানি সল্পতায় ১নং ইউনিট সহ ৩,৪ ও ৫নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না। যার ফলে বিদ্যুৎ উৎপাদন অনেকটা কমে গেছে। 

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৯০.০৯ ফুট মীনসী লেভেল(এম.এস.এল)। যেখানে হ্রদে রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬.৪ (এম.এস.এল) এবং কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ (এস.এস.এল)।

প্রসঙ্গত পানির উপর নির্ভরশীল এই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে বছরের এই মৌসুমে কাপ্তাই হ্রদে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ-চলাচলেও বিঘ্ন ঘটছে।



প্রীতি / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত