ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বিএনপি প্রতিনিধি দল


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২১ বিকাল ৫:৪৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল। ঘটনাস্থলে কেন্দ্রীয় নেতাদের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংঘঠনের দুই গ্রুপের মধ্যে দুই দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় তীব্র সমালোচনা করেছেন স্থানীয়রা।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর প্রায় আড়াইটার দিকে প্রতিনিধি দলটি হাসেম ফুড লিমিটেডের মূল গেটের সামনে এসে উপস্থিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চলে যান। 
 
চলে যাওয়ার পর হাসেম ফুড লিমিটেড কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেল ও সংঘর্ষে নিউজটোয়েন্টিফোর টিভির ক্যামেরাম্যান মাকসুদুল আলম তুষার, গ্লোবাল টিভির জাহাঙ্গীর মাহমুদ, বাংলাদেশ বুলেটিনের সাজেদুর রহমান, তারাব পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, পারেভজ, মামুনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌ‍ঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪