ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সুযোগ লুফে নিলেন লিটন দাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ৩:৭

শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে লিটন দাস ছিলেন বিসিবি উত্তরাঞ্চলের অনুশীলনে। সেই পর্ব শেষ করে ছুটলেন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলনে। ইনডোরের নেটে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নিবিড় সময় কাটালেন। কাজ করলেন ব্যাটিংয়ের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের ম্যাচের সংস্করণে দুইটি ম্যাচ খেলে রান পাননি লিটন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার আরেকটি সুযোগ তার আছে। 

শনিবার সকালে প্রায় দুই ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে অনুশীলন করেন তিনি। পরে জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে কাজ করার সুযোগটাও লুফে নেন দুই হাতে। ডমিঙ্গোর পাঠশালায় প্রায় এক ঘণ্টা মনোযোগী ছাত্র হয়ে থাকেন এই স্টাইলিশ ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শনিবার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। যেখানে ছিলেন না বেশির ভাগ ক্রিকেটার। তবে কোচিং স্টাফের প্রায় সবাই বেলা ১২টার আগে থেকে উপস্থিত ছিলেন শের-ই বাংলার ইনডোরে। এর বাইরে কোনো নেট বোলারকে ডাকা হয়নি।

কখনও জাতীয় দলের থ্রোয়ার রমজান, কখনও নাফিস ইকবাল, কখনও আবার ডমিঙ্গো নিজেই থ্রো করেন লিটনের নেটে। ব্যাটিং শুরুর আগে লিটনকে এক দফা কিছু পরামর্শ দেন ডমিঙ্গো। পরে তিনি দাঁড়িয়ে যান পয়েন্টের দিকে। সেখান থেকে লিটনের ব্যাটিং পর্যবেক্ষণ করে ড্রাইভ শট খেলার ব্যাপারে কিছু কথা বলতে দেখা যায় কোচকে।

পরে ডমিঙ্গো নিজেই থ্রো করার দায়িত্ব নেন। টানা বাউন্সার করতে থাকেন আর দেখিয়ে দেন, ওই ডেলিভারিগুলোতে কীভাবে হাওয়ায় না ভাসিয়ে শট খেলতে হবে নীচে।

এবার বিসিএলের প্রথম রাউন্ড থেকে ছুটি নিয়েছিলেন লিটন। পরের দুই রাউন্ডে হাসেনি তার ব্যাট। আউট হয়েছেন মাত্র ৪ ও ৯ রান করে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংসটি ব্যতীত বাকি ম্যাচগুলোতে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।

প্রীতি / প্রীতি

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল