শাহজাদপুরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপলো, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম, কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. ফারুক আহাম্মদ বলেন, "আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা নিশ্চিত বিপদ জেনেও দেশকে মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। আর সেই উদ্দেশ্য সংবলিত ছিল ৭২ এর সংবিধানে। তাই আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এগিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন প্রতিষ্ঠার জন্য।"
এর আগে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছা জানান শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এবং সব শেষে বিদায়ী অতিথি ড. ফারুক আহাম্মদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রীতি / প্রীতি
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন