পটিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে ডিসি
সরকারের এই বরাদ্দে এরচেয়ে ভালো ঘর হয় না!
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের প্রধানমন্ত্রীর উপহার পটিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মুমিনুর রহমান। তিনি মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার হাইদগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রীর এ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ের চূড়ায় খুব সুন্দর ঘর হয়েছে। এ ঘরগুলোতে সরকারের যে পরিমান বরাদ্দ তাতে এরচেয়ে ভালো ঘর হয় না বলে মন্তব্য করেন তিনি। ঘর নির্মাণে অনিয়ম-দুনীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি তিনি। আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন ঘরে দুর্বৃত্তের হামলার খবর পেয়ে সরেজমিন তদন্তের জন্য এসেছে বলে জানায় তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, টিকাদারি প্রতিষ্ঠানের আবুল হাসান, নাজিম উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার সাপমারা গুচ্ছগ্রাম ও হাইদগাঁও পাহাড়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের দেয়া ২৩০টি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ। ইতোমধ্যে ২০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০টি ইতোমধ্যে ভূমি রেজিস্ট্রির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন