ধামইরহাটে রাস্তাঘাটে ধূমপান করায় মোবাইল কোর্টে অর্থদণ্ড
নওগাঁর ধামইরহাটে রাস্তাঘাটে ধূমপান করায় দায়ে এক যুবককে মোবাইল কোর্টের মুখোমুখি হতে হয়েছে। গুনতে হয়েছে অর্থদণ্ডড। মঙ্গলবার (১৩ জুলাই) দিনব্যাপী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ মাস্ক না পরায় তিনজনকে ৬৫০ টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে যত্রতত্র ধূমপান করার দৃশ্য চোখে পড়লে পথচারী জনৈক যুবককে মোবাইল কোর্টের আওতায় আনেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রকাশ্য জনসম্মুখে ধূমপান করার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায় এক দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক ১০০ টাকা দিয়ে সিগারেট আর খাবেন না মর্মে অঙ্গীকার করে বাড়ি ফিরে যান।
এ সময় স্থানীয়রা প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং প্রকাশ্যে ধূমপানবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় পেশকার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত