কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, জিপিএ-৫ পেলো ১১৩ জন
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা হতে এইবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮ শত ৫১ জন এবং শতকরা পাশের হার ৮৪.৭৬%। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে ১শত ১৩জন।
এসএসসিতে কাপ্তাই উপজেলার ১২টি বিদ্যালয়ের মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে ৬৮ জন । এইবারেও জিপিএ- ৫ এর বিবেচনায় রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।
এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৯.২৭%। এবছর উপজেলার ২টি মাদ্রাসা হতে ১ শত ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১শত ৩৬ জন পরীক্ষার্থী। তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ১২১ জন অংশ নিয়ে সকলে পাস করেছে,অর্থাৎ শতভাগ পাস করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান হতে ২১ জন জিপিএ-৫ পেয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এই ফলাফল সংগ্রহ করা হয়। এইসময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, কাপ্তাই উপজেলায় ভালো ফলাফল অর্জনে আমি কাপ্তাই ইউএনও, জেলা শিক্ষা অফিসার, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাধ্যমিক শিক্ষা পরিবারের সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
প্রীতি / প্রীতি
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়