ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১:৫৯

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডসহ মাদরাসা ও কারিগরি মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। গতবারের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ৮৬ হাজার ২৬২ জন।

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শেখ হাসিনা।

এ বছর পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ। মহামারি করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ। 

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে