ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:৭

স্ত্রী হত্যার দায়ে কোবাদ ওরফে কুবাদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত কোবাদ ওরফে কুবাদ আলী ভোলাহাট উপজেলার মুশরীভুজা মধ্যখড়কপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসময় কুবাদ আলীর ফাঁসির আদেশ দেন বিচারক।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ০৮ জুলাই দুপুর ২টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত জেরে আয়েশা খাতুনকে ধরালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় কোবাদ ওরফে কুবাদ আলী। পরে নিহত আয়েশা খাতুনের ছোট বোন বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। 

এপিপি মোঃ রবিউল ইসলাম আরও জানান, স্ত্রী আয়েশা খাতুনকে হত্যার সময়ে তাকে বাঁচাতে এগিয়ে আসে তার মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলাম। এসময় তাদেরকেও হাঁসুয়া দিয়ে আঘাত করেন কোবাদ আলী। এতে তারা গুরুতর আহত হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। তবে নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে আসামীর।

প্রীতি / প্রীতি

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা