ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮২% এবং জিপিএ-৫ পেয়েছে ১২৫০ জন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:১৪

প্রতি বছরের ন্যায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৬৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৬৭৬ জন। পাসের হার ৯৯.৮২%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৫০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৭৪.৫৮%।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪০০ জন শিক্ষার্থী এবং পাস করে ১৩৯৮ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৬%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১২০৩ জন। জিপিএ-৫ অর্জনের হার ৮৬.০৫%। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৭৯ জন এবং পাস করে ২৭৮ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.৬৪%। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করে ৪৭ জন।

উল্লেখ্য, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম একটি রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। শুরু থেকেই প্রতিষ্ঠানটি এসএসসি, এইচএসসিসহ প্রতিটি পরীক্ষায় নিয়মিতভাবে সেরা ফলাফল অর্জন করে আসছে। ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, প্রত্যাশা মতো ভালো ফলাফল করার ক্ষেত্রের আসল নিয়ামক আমাদের শিক্ষার্থীরা যারা সারাবছর শ্রেণি শিক্ষার ব্যাপারে সচেতন ও পরিশ্রমী। 

এখানে শিক্ষক শিক্ষিকাগণ যেমন পাঠদানে আন্তরিক তেমনি অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ এবং সহায়তামূলক।
অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলামের মতে, মাইলস্টোন কলেজের ভালো ফলাফল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সর্বাত্মক প্রচেষ্টার ফসল তাই তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রীতি / প্রীতি

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী